ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ৪:১০:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

কোভিড: নতুন রোগী শনাক্ত ৫৯৬ 

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩২ পিএম, ১৯ জুন ২০২২ রবিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ বেড়েছে ১ দশমিক ৪৪ শতাংশ। তবে এ সময়ে কেউ মারা যাননি। গতকাল শনাক্তের হার ছিল ৫ দশমিক ৯৪ শতাংশ। আজ রোববার তা বেড়ে হয়েছে ৭ দশমিক ৩৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৭৪ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৫৯৬ জন। আগের দিন ৫ হাজার ১২২ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৩০৪ জন।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪২ লাখ ২৫ হাজার ৩০১ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫৬ হাজার ৩২৭ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৩ দশমিক ৭৫ শতাংশ।

আজ এই রোগে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩১ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। 

দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৮০৭ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৪২ শতাংশ। গতকাল এই হার ছিল ৯৭ দশমিক ৪৪ শতাংশ।

এদিকে রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৯৯২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৫৫৪ জন। শনাক্তের হার ৭ দশমিক ৯২ শতাংশ। আগের দিনেও এই হার ছিল ৬ দশমিক ৭৫ শতাংশ।